গত বছর বিমা প্রিমিয়ামের প্রবৃদ্ধি হয়েছে ১২ ভাগ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী বলেছেন, করোনা মহামারির সময়ও বিশ্বজুড়ে মোট বিমা প্রিমিয়ামের প্রকৃত প্রবৃদ্ধি কম ছিল। তবে বাংলাদেশে প্রবৃদ্ধি বেড়েছে। ২০২২ সালে বাংলাদেশে বিমা প্রিমিয়ামের প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক শূন্য ৪ ভাগ।

Manual2 Ad Code

সোমবার (২৭ ফেব্রুয়ারি) আইডিআরএ কার্যালয়ে জাতীয় বিমা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

Manual1 Ad Code

আইডিআরএ চেয়ারম্যান জানান, ২০২১ সালে করোনা মহামারির সময় বিশ্বজুড়ে মোট বিমা প্রিমিয়ামের প্রকৃত প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ ভাগে নেমে এসেছিল। সেখানে বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ৩ ভাগ। ২০২২ সালে তা আরও বেড়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code