উত্তর আমেরিকার মুসলমানদের ৬৩ তম বৃহত্তম কনভেনশন সম্পন্ন
লেখক:
বাংলানিউজ ইউএস.কম প্রকাশ: ৫৮ minutes ago
Manual5 Ad Code
সৈয়দ শাহেদ হক : মিশিগানের ডেট্রয়েট সিটিতে উত্তর আমেরিকায় মুসলমানদের বৃহত্তম সংগঠন ইসনার ৬৩ তম কনভেনশন হয়ে গেল । ডেট্রয়েট রিভারের তীরবর্তী হান্টিংটন প্লেইস কনভেনশন সেন্টারে লেবার ডে’র সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র, কানাডা এবং অন্যান্য দেশ থেকে আসা প্রায় পঞ্চাশ হাজারের মত মুসলমান এই সম্মেলনে অংশ গ্রহন করেন। আমেরিকার মুলধারায় মুসলমানদের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্রভাব বিস্তারে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে ইসনা (ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকা) কনভেনশন। আমেরিকান মুসলমানদের বুদ্ধিবৃত্তিক সমাজের পদচারণার পাশাপাশি এখানে আমেরিকার মুলধারার নেতৃবৃন্দও তাদের নিজ নিজ রাজনৈতিক বয়ান নিয়ে হাজির হয়ে থাকেন। সারা দেশের মুসলমানদের সমর্থন আদায়ের এই প্ল্যাটফর্ম আমেরিকান রাজনীতিবিদরা হাত ছাড়া করতে চান না।
সারাদেশ থেকে আসা মুসলমান ছাত্র, শিক্ষক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, গবেষক ব্যবসায়ী এবং রাজনীতিবিদ’সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পদচারণায় বছরের পর বছর ধরে মুখরিত হয়ে উঠছে ইসনা কনভেনশন। ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকা অর্থাৎ ইসনা হচ্ছে একটি আমব্রেলা সংগঠন। এই সংগঠনের অধীনে রয়েছে অনেকগুলো সংগঠন এবং এর কার্যক্রম ও অনেক বিস্তৃত।
১৯৬৩ সালে ইলিনয় বিশ্ববিদ্যালয়ের কিছু সংখ্যক মুসলমান ছাত্রদের নেতৃত্বে গঠিত হওয়া মুসলিম স্টুডেন্ট এসোসিয়েশন যে যাত্রা শুরু করেছিল তারই ধারাবাহিকতায় ১৯৮২ সালে অনেকগুলো সংগঠনের সমন্বয়ে গঠন করা হয় ইসনা। ইসনার সাথে সিষ্টার অর্গেনাইজেশন হিসেবে রয়েছে – মুসলিম স্টুডেন্ট এসোসিয়েশন (MSA), ইসলামিক মেডিকেল এসোসিয়েশন (IMA), এসোসিয়েশন অব মুসলিম সোস্যাল সাইনটিষ্ট (AMSS), এসোসিয়েশন অব মুসলিম সাইন্টিস্ট এণ্ড ইঞ্জিনিয়ার (AMSE)।
১৯৬৩ সাল থেকে ধারাবাহিক ভাবে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই ৬৩ টি বছরে মাত্র দুটি সম্মেলন অনুষ্ঠিত হয় ডেট্রয়েটে। প্রথমটি ২০১৪ সালে ৫১ তম কনভেনশন আর চলতি বছরে অনুষ্ঠিত হলো ৬৩ তম কনভেনশন। এবারের কনভেনশন খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রথম বারের মতো একজন মুসলমান ইউএস সিনেটের সদস্য হওয়ার সমুহ সম্ভাবনার কারনে। আর সিনেটের এই প্রার্থী আব্দুল আল সায়িদ হচ্ছেন মিশিগানের একজন গর্বিত সন্তান।মিশিগানে বসবাসরত বাংলাদেশীদের সংখ্যা প্রায় লক্ষাধিক এবং এদের নব্বই ভাগের বসবাস হচ্ছে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন শহরে কিন্তু এক সমীক্ষায় দেখা গেছে অন্যান্য জাতি গোষ্ঠীর তুলনায় বাংলাদেশী ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, চাকুরিজীবী সহ সাধারণ মানুষের অংশ গ্রহন ইসনা সম্মেলনে একেবারেই নগন্য।