ইরানকে পারমাণবিক নিরস্ত্রীকরণই আমাদের চূড়ান্ত লক্ষ্য: মার্কো রুবিও

লেখক: Rumie
প্রকাশ: ২২ minutes ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট:মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে দেশটির পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণ চায়।তিনি পুনর্ব্যক্ত করেছেন যে হরমুজ প্রণালি বর্তমানে উন্মুক্ত রয়েছে এবং জাহাজগুলো এর ভেতর দিয়ে চলাচল অব্যাহত রেখেছে। তবে ওয়াশিংটন এমন একটি চুক্তি নিয়ে কাজ করছে যার মাধ্যমে আরও বেশি সংখ্যক জাহাজ নিরাপদে এই জলপথ অতিক্রম করতে পারবে।

Manual2 Ad Code

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বল্প মেয়াদে আরও বেশি জাহাজ কীভাবে নিরাপদে ওই পথ দিয়ে যাতায়াত করতে পারে, সে বিষয়ে ইরান ও ওমানের সাথে বর্তমান আলোচনা ও দরকষাকষিতে যুক্তরাষ্ট্র জড়িত রয়েছে, যা পরবর্তীতে ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণ সম্পর্কিত দীর্ঘমেয়াদী আলোচনার দিকে এগিয়ে নেবে।তিনি আরও স্পষ্ট করে উল্লেখ করেন, ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণই হচ্ছে তাদের কাঙ্ক্ষিত সেই চূড়ান্ত চুক্তি।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code