পরের ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়াতেই পারে: জয়াসুরিয়া

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের মূর্তিমান আতঙ্ক ছিলেন সনাথ জয়াসুরিয়া। ওপেনিংয়ে নেমে ব্যাট হাতে ঝড় তুলে শুরুতেই প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতেন তিনি। ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ের অন্যতম সারথীও ‘মাতারা হারিকেন’।
ক্রিকেট খেলতে বাংলাদেশে আগে বহুবার এলেও এবার তিনি এসেছেন ভিন্ন পরিচয়ে। শ্রীলঙ্কা দলের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক অলরাউন্ডার। শ্রীলঙ্কার দল বেশ কয়েকদিন আগে সিলেটে পা রাখলেও জয়াসুরিয়া আজই এলেন।
বিমানবন্দরে নেমেই জানালেন নিজের ভূমিকার কথা, ‘এই মুহূর্তে আমি এখানে একজন পরামর্শক হিসাবে এসেছি এবং আমি এখানে দলের সঙ্গে থাকবো। দল ভালো শুরু পেয়েছে। যতটা পারি দলকে সহায়তা করবো। আমি চেষ্টা করবো দলে ভূমিকা রাখতে। টিম ম্যানেজমেন্টসহ সবার সঙ্গে আমার অভিজ্ঞতা আমি ভাগাভাগি করবো।’ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৩ রানে হেরেছে বাংলাদেশ। হারলেও লঙ্কানদের বিপক্ষে দারুণ লড়াই করেছে স্বাগতিকরা। বিশেষ করে মাহমুদউল্লাহ ও
জাকের আলী অনিক অবিশ্বাস্য ব্যাটিং করেছেন। বিশেষ করে সিলেটের ক্রিকেটার জাকেরের ব্যাটিং সবাইকে মুগ্ধ করেছে। বিমানবন্দরে নেমেই জাকিরকে প্রশংসায় ভাসিয়েছেন জয়াসুরিয়া, ‘হ্যাঁ, জাকেরকে দেখেছি। বাংলাদেশ দারুণ লড়াই করেছে। তারাও ভালো ব্যাট করেছে। চাপের মধ্যে দাসুন শানাকা সত্যিই ভালো বোলিং করেছে। বাংলাদেশে তাদের হোম কন্ডিশনে খেলছে এবং তারা অনেক ভালো দল।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code