দুর্গাপূজায় নাশকতার আশংকা নেই : র‌্যাব ডিজি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে র‌্যাব। ব্যাপক গোয়েন্দা নজরদারির পাশাপাশি দেশজুড়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গোয়েন্দা তথ্যানুযায়ী পূজায় কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই। এরপরও সার্বিকভাবে যেকোনো পরিস্থিতির জন্য র‌্যাব প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

 

Manual8 Ad Code

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বনানীর পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

Manual7 Ad Code

র‌্যাব মহাপরিচালক জানান, পূজাকে কেন্দ্র করে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। গোয়েন্দা তথ্যানুযায়ী পূজায় কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই। এরপরও সার্বিকভাবে যেকোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত রয়েছি।

Manual6 Ad Code

তিনি বলেন, ২১ অক্টোবর বোধনের মধ্যদিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গাপূজা ২৬ অক্টোবর বিজয়া দশমীর মধ্যদিয়ে শেষ হবে। এবার সারাবিশ্ব এক অদৃশ্য মহামারির মধ্য দিয়ে পার হচ্ছে। তাই আমরা আশা করছি, সবাই অনুষ্ঠানস্থলে স্বাস্থ্যবিধির বিষয়ে সতর্ক থাকবেন। এবার ভিন্ন প্রেক্ষাপটে সীমিত পরিসরে পূজার আয়োজন হলেও আমরা সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত আছি, সার্বক্ষণিক পাশে রয়েছি।

র‌্যাব মহাপরিচালক আরো বলেন, পূজাকে কেন্দ্র করে দেশজুড়ে পর্যাপ্ত র‌্যাব সদস্য নিয়োজিত রয়েছেন। ২৮ অক্টোবর পর্যন্ত ফোর্স মোতায়েন থাকবে। র‌্যাব বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড ও সুইপিং টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। পূজাস্থলে নিয়োজিত অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। সকলের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। যদি এমন কোনো পরিস্থিতির উদ্ভব হয়, তাহলে আমরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছি। দুর্গাপূজা উপলক্ষে র‌্যাবের এয়ার উইং প্রস্তুত রয়েছে। দেশজুড়ে পূজামণ্ডপকে ঘিরে র‌্যাবের পেট্রোলিং ও গোয়েন্দা নজরদারি চলমান থাকবে। মেট্রোপলিটন এলাকা ও জেলা শহরগুলোতে বাড়তি নজরদারিসহ প্রস্তুত থাকবে র‌্যাবের কুইক রেসপন্স টিম। জঙ্গিবাদি যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পূজাকেন্দ্রিক যেকোনো গুজব এড়াতে ও পূজামণ্ডপে নারী দর্শনার্থীদের ইভটিজিং রোধে জোরদার ব্যবস্থা নেয়া হয়েছে।

 

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code