মোহাম্মদপুরে মোহাম্মদপুরএনসিপি নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলা অভিযোগ

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual4 Ad Code

মোহাম্মদপুরে মোহাম্মদপুরএনসিপি নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলা অভিযোগ পাওয়া গেছে। হামলার প্রতিবাদে রাত ৯ টায় মোহাম্মদপুর টাউন হল শহীদ পার্ক মসজিদ এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভ মিছিল মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে মোহাম্মদপুর থানার সামনে গিয়ে শেষ হয়। সেখানে এনসিপির নেতারা ২৪ ঘণ্টার মধ্যে দোষিদের আইনের আওতায় আনার দাবি জানান।।

জানা যায়, মোহাম্মদপুরে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে কৃষি মার্কেট থেকে চাঁদা তুলে আসছিলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যোগ সাজশে স্থানীয় একটি চক্র। বৈধ দোকানদারদের দোকান ফিরিয়ে দেয়া ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য দাবি জানাতে ৯ জুলাই বুধবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মোহাম্মদপুর থানার প্রতিনিধি মোহাম্মদ মোস্তাকিম, অ্যাড লুৎফুল কবির সুজন, জাবেদ, শাওনসহ একটি প্রতিনিধিদল উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল- ৫ কার্যালয়ে এ যান।

Manual6 Ad Code

সেখানে আগে থেকেই ওত পেতে থাকা মাহবুব আলমের নেতৃত্বে একদল এনসিপি মোহাম্মদপুর প্রতিনিধিদের উপর অতর্কিত হামলা করে। এসময় এনসিপির প্রতিনিধিদের একটি রুমে আটকে রেখে দেশীয় অস্ত্রসহ উপর্যুপুরি হামলা চালায় মাহবুব ও তার বাহিনী।‌ এতে গুরুতর আহত হোন মোস্তাকিম, কবীর সুজন, জাবেদ, শাওন, সানীসহ আরো অনেকে। শুধু তাই নয় এসময় এনসিপি নেতৃবৃন্দের কাছে থাকা মোবাইল, মানি ব্যাগ ও নগদ অর্থ ছিনতাই করে তারা।

আহতদের শহীদ সোহরাওয়ার্দী হসপিটালে ভর্তি করা হয়।

মাহবুব আওয়ামী লীগের আমল থেকেই সিটি কর্পোরেশনে আতিকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সিটি কর্পোরেশনের বিভিন্ন তদবির ও টেন্ডার বাণিজ্যে তাকে সবসময় দেখা যায়। মোহাম্মদপুর অঞ্চলের ময়লার চাঁদা, ফুটপাতসহ চাঁদাবাজির এক স্বর্গ রাজ্য গড়ে তুলেছে মাহবুব। পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই মাহবুব স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও একটি নির্দিষ্ট রাজনৈতিক ছত্রছায়ায় তারা এক ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

Manual8 Ad Code

মোহাম্মদপুরে কৃষি মার্কেটে মেয়র আতিকের সময় থেকেই অবৈধ স্থাপনা তৈরি করে ব্যবসায়ীদের জিম্মি করে চাঁদাবাজি করে আসছিলো মাহবুবের নেতৃত্বে এই গ্রুপটি। পূর্বে আওয়ামী লীগের কাউন্সিলর আসিফসহ এখানের চাঁদা তুললেও ৫ আগস্টের পর মাহবুবের নেতৃত্ব নতুন সিন্ডিকেট গড়ে উঠে। যারা নিয়মিত মোহাম্মদপুরের বিভিন্ন জায়গা থেকে চাঁদা তুলে। চাঁদা দিতে অস্বীকার করলেই নেমে আসে সন্ত্রাসী হামলা এবং মামলা বানিজ্য।

এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয় । মোহাম্মদপুর টাউন হল শহীদ পার্ক মসজিদ এলাকায় ,রাত ৯ টায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য স্থানীয়, মহানগর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরে মিছিলটি মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে মোহাম্মদপুর থানার সামনে গিয়ে শেষ হয়। সেখানে এনসিপির নেতারা ২৪ ঘণ্টার মধ্যে দোষিদের আইনের আওতায় আনার দাবি জানান। Desk bj

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • মোহাম্মদপুরে মোহাম্মদপুরএনসিপি নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলা অভিযোগ
  • Manual1 Ad Code
    Manual2 Ad Code