দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জন হাসপাতালে

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজন রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছেন।

Manual5 Ad Code

শনিবার (৮ জনুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

Manual2 Ad Code

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৪৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে রাজধানীর হাসপাতালে ২৮ জন, অন্যান্য হাসপাতালে ২০ জন ভর্তি রয়েছেন।

চলতি বছরের শুরু থেকে ৮ জানুয়ারি পর্যন্ত ৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১৬ জন।

Manual3 Ad Code

উল্লেখ্য, ২০২১ সালে রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুতে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হন। একই সময়ে আক্রান্ত রোগীদের মধ্যে মারা যান ১০৫ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code