শরণখোলা সাত দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণ শুরু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

শরণখোলা (বাগেরহাট) :
বাগেরহাটের শরণখোলায় সাত দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে। গত শুক্রবার থেকে রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মাঠে উপজেলার বিভিন্ন এলাকার ৪০ জন প্রশিক্ষণার্থী এতে অংশগ্রহন করছে। রায়েন্দা ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের (এলজিএসপি) অর্থায়নে প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রথমদিনে প্রত্যেক অংশগ্রহনকারীর হাতে একটি করে ফলদ গাছের চারা তুলে দিয়ে প্রশিক্ষণ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন। রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রবীন আওয়ামীলীগ নেতা এম সাইফুল ইসলাম খোকন প্রমূখ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বাগেরহাট প্রতিনিধি অমিত রায় প্রধান প্রশিক্ষক এবং বাফুফের দ্বিতীয় শ্রেণির রেফারি শাহিন পঞ্চায়েত ও শরণখোলার তরুণ খেলোয়াড় আ. কাদের সহকারী প্রশিক্ষক হিসেবে ক্যাম্প পরিচালনা করছেন। প্রতিদিন সকাল-বিকাল দুইবেলা প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্যোক্তা রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন বলেন, করোনা পরিস্থিতিতে সমস্ত স্কুল-কলেজ বন্ধ থাকায় ছাত্র ও যুবকদের মধ্যে মাদক ও মোবাইল আশক্তি বেড়ে যায়। যুবসমাজ যাতে বিপতগামী না হয় সেই জন্য এই প্রশিক্ষণ ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়েছে। এক সপ্তাহর প্রশিক্ষণ শেষে ৪০জনের মধ্য থেকে সেরা ১৮জনকে নিয়ে উপজেলা ফুটবল টিম গঠন করা হবে।
শরণখোলা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম সাইফুল ইসলাম খোকন বলেন, করোনার কারণে ক্রীড়াঙ্গনে একটা অচল অবস্থার সৃষ্টি হয়। এই প্রশিক্ষণের মাধ্যমে খেলার মাঠের প্রাণ ফিরে আসবে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code