শিগগিরই অনুশীলনে ফিরছেন সাকিব

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: গত প্রায় এক বছর ধরে মাঠে নেই সাকিব আল হাসান। ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা গোপন করায় এক বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হন বাংলাদেশি অলরাউন্ডার। সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৮ অক্টোবর। এরপরই মুক্তি। ফিরতে পারবেন খেলায়। কিন্তু এজন্য নিজেকে প্রস্তুত রাখার একটা ব্যাপার আছে। এজন্য পুরনো ফিটনেস ও ফর্ম ফিরে পেতে অনুশীলন শুরু করবেন তিনি। করোনাকালে নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। সেখানেই দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। দুই কন্যার দেখাশোনা করে সময় কাটছে তার। আগামী দুই সপ্তাহ এভাবেই কাটবে তার সময়। এরপর টানা তিন মাস অনুশীলনের মাধ্যমে ক্রিকেটের জন্য প্রস্তুত করবেন তিনি। এবার ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো’র ‘ক্রিকেটবাজি’ নামের সিরিজের জন্য দীপ দাশগুপ্তকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘আগামী মাস থেকে অনুশীলনে ফেরার পরিকল্পনা আছে। আগামী ২৯ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষার অবসান হতে যাচ্ছে ৩৩ বছর বয়সী অলরাউন্ডারের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code