সোশ্যাল ইসলামী ব্যাংকের ১০ এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

অর্থনীতি ডেস্কঃ 

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) সম্প্রতি দেশব্যাপী ১০টি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করেছে।

Manual8 Ad Code

প্রধান কার্যালয় হতে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এদাবারপুর বাজার, বোরারচর বাজার, নিমসার গজারিয়া বাজার ও কান্দুঘর বাজার (কুমিল্লা), হাতিয়া নিউ মার্কেট (নোয়াখালী), শিশুতলা বাজার (যশোর), বন্দর বাজার (ব্রাহ্মণবাড়িয়া), বড়পুল (চট্টগ্রাম), পারুলিয়া মোড় (নরসিংদী), হাওলাদার বাজারে (চাঁদপুর) নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো উদ্বোধন করেন।

Manual2 Ad Code

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক ও মো. সামছুল হক, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান এবং এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. মশিউর রহমান। এছাড়াও অনুষ্ঠানে আউটলেটগুলোর এজেন্টসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code