শেষ মুহূর্তে ঢাকায় লুক রাইট

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক :: ইংল্যান্ডের ইয়ান বেলকে বসিয়ে রাখলেও এলিমিনেটরের আগে হঠাৎ আরেক ইংলিশ ব্যাটসম্যান লুক রাইটকে উড়িয়ে এনেছে ঢাকা ডায়নামাইটস। আজ সকালেই রাজধানীতে পা রেখেছেন লুক রাইট।

Manual3 Ad Code

ঢাকা ডায়নামাইটস আর খুলনা টাইটান্স ম্যাচের আগে শেরে বাংলায় বেশ খানিকক্ষণ রানিং করেন এ ইংলিশ। তাকে রানিং করতে দেখে মনে হচ্ছিল, এই ম্যাচেই বুঝি খেলানো হবে। শেষ পর্যন্ত অবশ্য টাইটান্সের বিপক্ষে ঢাকার একাদশে দেখা যায়নি তাকে।

এদিকে এলিমিনেটরের আগে ঢাকায় লুক রাইট আসলেও কোয়ালিফায়ারের আগে রংপুর রাইডার্স কোন ক্রিকেটার আনবে না বলে জানিয়েছেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

Manual6 Ad Code

উল্লেখ্য, ইনজুরির শিকার হয়ে আগেই ঢাকা ছেড়েছেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস। আর আজ কুমিল্লার বিপক্ষে রবিন লিগের শেষ ম্যাচ খেলে দেশে ফেরত যাচ্ছেন রংপুরের আরেক তারকা প্রোটিয়া ব্যাটসম্যান এ বি ডি ভিলিয়ার্সও।

Manual8 Ad Code

কিন্তু বড় এই দুই তারকার বদলে আর কাউকে নেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মাশরাফি। তার মানে সাইডলাইনে থাকা বিদেশিদের মধ্যেই কেউ সুযোগ পাবেন সামনের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code