ইউক্রেনে যুদ্ধের অবসানের বিষয়ে মস্কোর আগ্রহ নেই: যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: অর্থবহ কূটনীতিতে রাশিয়ার কোনও আগ্রহ নেই বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলেন এমন অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, রুশ প্রেসিডেন্ট পুতিন আলোচনার আহ্বান জানালেও বাস্তবে ইউক্রেনে যুদ্ধের অবসানের বিষয়ে মস্কো কোনও আগ্রহ দেখায়নি। যতদিন সময় লাগুক যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে আছে বলেও মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

Manual5 Ad Code

চলতি সপ্তাহে ইউক্রেনকে ১.৮৫ বিলিয়ন ডলারের সামরিক সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে ২৪ ফেব্রুয়ারি রাশিয়া আক্রমণ শুরুর পর ইউক্রেনকে দেওয়া মার্কিন প্রতিরক্ষা সহযোগিতার পরিমাণ ২১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code