নেপালকে হারিয়ে কুয়েতের দারুণ শুরু

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার খেলতে গেছে কুয়েত। প্রথম ম্যাচেই দারুণ সূচনা করেছে মধ্যপ্রাচ্যের দলটি। ‘এ’ গ্রুপে গতবারের রানার্সআপ নেপালকে ৩-১ গোলে বিধ্বস্ত করেছে তারা।

Manual2 Ad Code

কুয়েত যে তাদের চেয়ে শক্তিশালী দল সেটা প্রমাণ করে তাদের র‌্যাঙ্কিং। ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৪৩তম স্থানে রয়েছে কুয়েত, নেপালের অবস্থান ১৭৪তম। ফলে বুধবার ভারতের বেঙ্গালুরুর শ্রী কান্তীরাভা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে কুয়েত আক্রমণেও এগিয়ে ছিল। তাতে ২৩ মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় তারা।

Manual2 Ad Code

সতীর্থের কর্নারে গোলকিপার কিরণ পোস্ট ছেড়ে বেরিয়ে এসেও বলের নাগাল পাননি। অন্য প্রান্তে ফাঁকায় দাঁড়ানো খালেদ হাজিয়া সহজেই লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নিয়েছেন। প্রতিআক্রমণ নির্ভর ফুটবল খেলা নেপাল কোনওভাবেই কুয়েতকে আটকে রাখতে পারেনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code