বর্ণ বৈষম্যের প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিশাল বিক্ষোভ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট,ঢাকা: শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার হাতে কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিক জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনার প্রতিবাদে ১২ দিন ধরে যুক্তরাষ্ট্রে বর্ণবাদবিরোধী বিক্ষোভ চলছে। এদিন পুলিশি সহিংসতা এবং বর্ণ বৈষম্যের বিরুদ্ধে শান্তিপূর্ণ পদযাত্রায় অংশ নেন লাখ লাখ মানুষ। রাজধানী ওয়াশিংটন ডিসিতে শহরের বৃহত্তম বিক্ষোভে পদযাত্রায় অংশ নেন লাখো মানুষ। তবে হোয়াইট হাউসের আশপাশের রাস্তা বন্ধ করে রাখে নিরাপত্তা বাহিনী। এদিন নিউইয়র্ক, শিকাগো এবং সান ফ্রান্সিসকোতেও বিক্ষোভে হয়। এদিকে নর্থ ক্যারোলিনায় জর্জ ফ্লয়েডের জন্মস্থানে স্মরণ সভায় তার প্রতি শ্রদ্ধা জানান বহু মানুষ। যুক্তরাষ্ট্র ছাড়াও আরও বেশ কয়েকটি দেশে বর্ণবাদবিরোধী বিক্ষোভ হয়েছে। করোনা ভাইরাসের বিস্তার রোধে জনসমাবেশে জারি করা নিষেধাজ্ঞা উপেক্ষা করে যুক্তরাজ্যের সেন্ট্রাল লন্ডনে পার্লামেন্ট স্কয়ারে জড়ো হয়ে বিক্ষোভ করেন মানুষ। আদিবাসীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে বড় ধরনের আন্দোলন হয়। এছাড়া, ফ্রান্স, জার্মানি ও স্পেনেও বিক্ষোভ হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code