কাতারে হামলা: সৌদি ও আরব আমিরাতের নিন্দা,ইরান এবং যুক্তরাষ্ট্র যা জানিয়েছে

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট

কাতারের রাজধানী দোহার কাছে আল উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। এ হামলার পর পর কাতার কঠোর নিন্দা জানিয়েছে। তারা বলেছে এটি তাদের ভৌগলিক অখণ্ডতার সুষ্পষ্ট লঙ্ঘন। কাতার হামলার জবাব দেওয়ার অধিকার রাখে বলেও হুঁশিয়ারি দেয় দেশটি।
কাতারের এমন হুঁশিয়ারির পর ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে, আল উদেইদ নামে মার্কিন যে ঘাঁটিতে হামলা চালানো হয়েছে সেটি কাতারের আবাসিক এলাকা থেকে দূরে।

তারা এক বিবৃতিতে বলেছে, “এই হামলা বন্ধু ও ভ্রাতৃপ্রতিম কাতারের জন্য কোনো হুমকি নয়। তাদের নাগরিকদের জন্যও এটি কোনো হুমকি নয়। ইরান কাতারের সঙ্গে উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখতে বদ্ধপরিকর।” সূত্র: আলজাজিরা

কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ সামরিক ঘাঁটিতে ইরানের হামলার পর এক বিবৃতি দিয়েছে কাতার সরকার। তারা জানিয়েছে, এই হামলায় কোনো ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।পাশাপাশি এই হামলার নিন্দা জানিয়ে কাতার সরকার বলেছে, প্রয়োজন হলে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে।

কাতার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে প্রতিহত করেছে।
কাতারের প্রতিরক্ষা ব্যবস্থার প্রশংসা করে বিবৃতিতে বলা হয়, “আমরা নিশ্চিত করতে পেরেছি, কাতারের আকাশ প্রতিরক্ষা সফলভাবে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো আটকাতে সক্ষম হয়েছে।” এ ঘটনায় আল উদেইদ ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনা সদস্যদের কেউ হতাহত হয়নি বলেও নিশ্চিত করেছে কাতার।
সরকারি বিবৃতিতে আরও জানানো হয়েছে, হামলার বিস্তারিত তথ্য ও প্রেক্ষাপট স্পষ্ট করে পরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে।

উল্লেখ্য, কাতারে অবস্থিত আল উদেইদ ঘাঁটি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যভিত্তিক সামরিক তৎপরতার অন্যতম কেন্দ্র। এই ঘাঁটিতে প্রায় ১০ হাজারের বেশি মার্কিন সেনা অবস্থান করছেন। সূত্র: স্কাই নিউজ, আল জাজিরা

হামলার আগে কাতারকে অবহিত করে ইরান

Manual7 Ad Code

এ হামলা চালানোর আগেই কাতারকে ইরান অবহিত করে বলে জানিয়েছে প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। এটি কাতার ও ইরানের কর্মকর্তাদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে করা হয়।

তিন ইরানি কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেছে, “হামলার ক্ষয়ক্ষতি যেন কম থাকে সেজন্য কাতারকে আগেই অবহিত করে তেহরান।”
সংবাদমাধ্যমটি বলেছে, নিজেদের পারমাণবিক অবকাঠামোয় যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর ইরান একটি ‘প্রতীকি’ হামলা চালাতে চেয়েছিল। তবে সংঘাত যেন ছড়িয়ে না পড়ে সেটি নিশ্চিত করতে আগেই হামলার ব্যাপারে জানিয়েছে তারা।

এরআগে ২০২০ সালে ইসলামিক বিপ্লবী গার্ডের কুর্দস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এর জবাব দিতে ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালায় ইরান। ওই সময়ও হামলার আগে ইরাককে অবহিত করেছিল তারা। সূত্র: নিউইয়র্ক টাইমস

Manual8 Ad Code

কাতারে মার্কিন ঘাঁটিতে হামলায় নিন্দা জানাল সৌদি আরব

কাতারে যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটিতে হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। সোমবার (২৩ জুন) রাতে এই ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়ে তেহরান।
হামলার নিন্দা জানিয়ে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “সৌদি আরব বন্ধু রাষ্ট্র কাতারের প্রতি তার সংহতি ও পূর্ণ সমর্থন জানাচ্ছে। বন্ধু রাষ্ট্র কাতারকে সহায়তায় সৌদি আরব তার সক্ষমতা মোতায়েন করছে।”
সৌদি জানিয়েছে, কাতারে মার্কিন ঘাঁটিতে ইরান যে হামলা করেছে সেটি ‘আন্তর্জাতিক আইন এবং সুপ্রতিবেশী নীতির সুস্পষ্ট লঙ্ঘন।” সূত্র: দ্য গার্ডিয়ান

Manual2 Ad Code

কাতারে ইরানের হামলার কঠোর নিন্দা জানিয়েছে আরব আমিরাত

কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
সোমবার মধ্যরাতে এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা এই হামলাকে কাতারের সার্বভৌমত্ব ও আকাশসীমার জঘন্য লঙ্ঘন হিসেবে বিবেচনা করছে। পাশাপাশি এটিকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন বলেও মন্তব্য করেছে তারা।

বিবৃতিতে আরও বলা হয়, “কাতারের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে— এমন যেকোনো হামলার আমরা দৃঢ়ভাবে বিরোধিতা করি। এই ধরনের ঘটনা গোটা অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি।”
আরব আমিরাত আরও জানায়, তারা কাতারের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে এবং দেশটির নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত সব ধরনের পদক্ষেপে পূর্ণ সমর্থন জানাবে।

কাতারের ঘাঁটিতে কোনো ক্ষেপণাস্ত্র আঘাত হানেনি, দাবি মার্কিন কর্মকর্তার

কাতারের রাজধানী দোহার অদূরে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। সোমবার (২৩ জুন) ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র কাতারের আকাশে দেখা যায়। ওই সময় সেগুলো ভূপাতিত করার চেষ্টা করা হয়।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ইরানের ছোড়া কোনো ক্ষেপণাস্ত্র কাতারের ঘাঁটিতে আঘাত হানেনি। এর আগে অপর এক কর্মকর্তা জানিয়েছিলেন, হামলায় ইরান স্বল্প ও মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
কাতারও এরআগে জানায় ক্ষেপণাস্ত্রের প্রভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। Desk bj

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • ইরান এবং যুক্তরাষ্ট্র যা জানিয়েছে
  • কাতারে হামলা: সৌদি ও আরব আমিরাতের নিন্দা
  • Manual1 Ad Code
    Manual2 Ad Code