রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে প্রস্তুত ন্যাটো

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। জোটের সামরিক কমিটির চেয়ারম্যান রব বাউয়ার সম্প্রতি নিজেদের এমন অবস্থানের কথা জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম নিউজউইক।

Manual1 Ad Code

ন্যাটোর সামরিক কমিটির চেয়ারম্যান রব বাউয়ার রয়্যাল নেদারল্যান্ডস নৌবাহিনীর একজন অ্যাডমিরাল। পর্তুগিজ টেলিভিশন চ্যানেল আরটিপিকে তিনি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কৌশলগত উদ্দেশ্যগুলো ইউক্রেনকে ছাড়িয়ে গেছে। এটা হয়তো এখন কিয়েভের প্রতিবেশীদের দিকে প্রসারিত হতে পারে।

Manual3 Ad Code

তিনি বলেন, রাশিয়া ন্যাটোভুক্ত কোনো একটি দেশে হামলা চালিয়ে রেড লাইন অতিক্রম করলে ন্যাটো তার প্রতিক্রিয়া জানাবে। এক প্রশ্নের জবাবে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘আমরা প্রস্তুত।’

তিনি বলেন, ন্যাটোকে আরও ভালোভাবে প্রস্তুত করা উচিত। কারণ বর্তমানে রাশিয়ার সামরিক উদ্যোগ রয়েছে। তার ভাষায়, ‘আপনার শত্রুর কাছে আরও ভালো অস্ত্র থাকাটা শত্রুর সমস্যা নয়। এটা আপনার সমস্যা।’

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code