কারাবাখে অভিযান শুরু করেছে আজারবাইজান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: আর্মেনিয়ার নিয়ন্ত্রণে থাকা বিচ্ছিন্নতাবাদী অঞ্চল নাগোরনো-কারাবাখে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে আজারবাইজান। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযান শুরুর কথা জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

Manual7 Ad Code

একটি মাইন বিস্ফোরণ ও পৃথক আরেকটি ঘটনায় আজারবাইজানের ১১ পুলিশ নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

কয়েক মাস ধরে আর্মেনীয় জাতিগোষ্ঠী অধ্যুষিত অঞ্চলটিতে উত্তেজনা বিরাজ করছে। আন্তর্জাতিকভাবে অঞ্চলটি আজারবাইজানের অংশ বলে স্বীকৃত।

Manual5 Ad Code

দুই প্রতিবেশী আজারবাইজান ও আর্মেনিয়া নাগোরনো-কারাবাখ নিয়ে দুটি যুদ্ধ করেছে। প্রথম যুদ্ধ হয় ১৯৯০-এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর। এরপর ২০২০ সালে আবার যুদ্ধে লিপ্ত হয় দেশ দুটি। গত বছর ডিসেম্বর থেকে আর্মেনিয়া থেকে কারাবাখ যাওয়ার একমাত্র পথ অবরোধ করে আছে আজারবাইজান।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code