সারা বিশ্বে করোনায় আক্রান্ত ১৩ কোটি ১৩ লাখের বেশি মানুষ

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৩ কোটি ১৩ লাখ ৪৪ হাজার একশ ৬৮ জন এবং মারা গেছে ২৮ লাখ ৫৮ হাজার ছয়শ ৯৩ জন।

Manual7 Ad Code

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১০ কোটি ৫৭ লাখ ২০ হাজার ৮৩৯ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ২৭ লাখ ৬৪ হাজার ৬৩৬ জন।

সারা বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মারা যাওয়ার হার ৩ শতাংশ। বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৯৭ হাজার ৩৮৭ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

Manual3 Ad Code

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ১৩ লাখ ৮৩ হাজার ৬৪ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৬৮ হাজার ৫১৩ জন ।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে- ব্রাজিল, ভারত, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন, ইতালি, তুরস্কে, স্পেন ও জার্মানি।

Manual7 Ad Code

ভারতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ২৪ লাখ ৮৪ হাজার ১২৭ জন এবং মারা গেছে এক লাখ ৬৪ হাজার ৬৫৫ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছে এক কোটি ২৯ লাখ ৫৩ হাজার ৫৯৭ জন এবং মারা গেছে তিন লাখ ৩০ হাজার ২৯৭ জন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code