জানতে চান ক্লপ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক: গত মাসে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে লিভারপুলের ৪-৩ গোলের নাটকীয় জয়ের পর সংবাদ সম্মেলনে রেফারি পল টিয়েরনির কড়া সমালোচনায় করায় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ইয়ুর্গেন ক্লপ, যার একটি স্থগিত রাখা হয়েছে আগামী মৌসুম পর্যন্ত। একই সঙ্গে লিভারপুল কোচকে জরিমানা করা হয়েছে ৭৫ হাজার পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা এক কোটি টাকার একটু বেশি। কিন্তু জরিমানার টাকা নিয়ে বিতর্কিত প্রশ্ন করে ফেললেন জার্মান কোচ।

নিষেধাজ্ঞার কারণে শনিবার অ্যাস্টন ভিলার বিপক্ষে ডাগআউটে থাকতে পারবেন না ক্লপ। তার মতে, আশপাশের লোকজন তার আরও বড় শাস্তি চেয়েছিলেন। ভিলার বিপক্ষে লিভারপুলের হোম ম্যাচের আগে ক্লপ তার শাস্তি নিয়ে কথা বলেছেন।

Manual5 Ad Code

সাংবাদিকদের লিভারপুল কোচ বললেন, ‘জানতাম আমার শাস্তি হবে। ঠিক আছে, আমি জানতে চাই অর্থগুলো কোথায় যায়। এটা যদি ভালো কোনও কাজে ব্যয় হয়, আমি খুশিমনে দিতে রাজি, আর যদি এফএ রেখে দেয়, আমাদের আবার কথা বলতে হবে।’

Manual8 Ad Code

ডাগআউটে থাকতে না পারলেও খেলোয়াড়দের সঙ্গে সম্পৃক্ত থাকবেন ক্লপ, ‘লোকেরা ভেবেছিল আমার শাস্তি আরও বেশি হবে। আমি ভালো জায়গা থেকে খেলা দেখতে পারবো এবং কোচদের সঙ্গে যোগাযোগ রাখবো।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code