ড্রোনবাহী যুদ্ধজাহাজ উন্মোচন করলো ইরান

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: প্রথমবারের মতো ড্রোনবাহী যুদ্ধজাহাজ উদ্বোধন করেছে ইরান। দেশটির দাবি, যুদ্ধজাহাজটিতে থাকা ড্রোন লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে অভিযান চালাতে সক্ষম। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিক হুমকি দেওয়ার কয়েক দিনের মাথায় ভারত মহাসাগরের আন্তর্জাতিক পানিসীমায় যুদ্ধজাহাজটি উদ্বোধন করা হয়। এতে বিভিন্ন ধরনের সামরিক ড্রোন, গোয়েন্দা ড্রোন এবং সুইসাইড ড্রোন রয়েছে।
তেহরানের পরমাণু জ্বালানি কর্মসূচি মোকাবিলার জন্য প্রয়োজনে সর্বশেষ ধাপে যুক্তরাষ্ট্র সামরিক শক্তি ব্যবহার করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন হুমকির দুই দিনের মাথায় ইরানি নৌবাহিনীর এই ড্রোনবাহী জাহাজটি উদ্বোধন করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code