এশিয়ান গেমস হকির জন্য ৪০ জনের দল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর চীনের হাংজু শহরে হতে যাচ্ছে এশিয়ান গেমস। এই টুর্নামেন্টে হকি ডিসিপ্লিনও রয়েছে। বাংলাদেশ খেলছে তাতে। আগামী ১৫ জুন বিকাল থেকে মওলানা ভাসানী স্টেডিয়ামে প্রাথমিকভাবে বাছাইকৃত ৪০ জন খেলোয়াড় নিয়ে অনুশীলন শুরু হতে যাচ্ছে। প্রাথমিক তালিকায় সদ্য জুনিয়র দলের ১২ জন খেলোয়াড় রয়েছেন।

Manual6 Ad Code

আপাতত তিন সহকারী আশিকুজ্জামান, রাসেল খান বাপ্পী ও শহীদুল্লাহ টিটু থাকছেন কোচিং প্যানেলে। জুলাইয়ের শুরুতে দক্ষিণ কোরিয়ার কোচ পুরোপুরি দায়িত্ব নেবেন। বাছাইকৃত খেলোয়াড়দের ম্যানেজার মাহবুব এহসান রানার কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।

Manual5 Ad Code

বাংলাদেশের প্রাথমিক দল: বিপ্লব কুজুর, অসিম গোপ, আবু সাইদ নিপ্পন, নুরুজ্জামান নয়ন, সাইজুদ্দিন, ফরহাদ আহমেদ সিটুল, আশরাফুল ইসলাম, খোরশেদুর রহমান, সোহানুর রহমান সবুজ, মেহেদী হাসান, রেজাউল করিম বাবু, হুজাইফা হোসেন, রামিম হোসেন, শহিদুল ইসলাম সৈকত, আমিরুল ইসলাম, মেহরাব হাসান সামিন, রোমান সরকার, নাঈম উদ্দিন, ফজলে হোসেন রাব্বি, আবেদ উদ্দিন, প্রিন্স লাল সামন্ত, আজিজার রহমান, রাহিদ হোসেন জীবন, তৈয়ব আলী, আল নাহিজয়ান শুভ, সারোয়ার হোসেন, পুস্কর ক্ষিসা মিমো, দ্বিন ইসলাম ইমন, রাকিবুল হাসান, মাহাবুব হোসেন, আরশাদ হোসেন, রাসেল মাহমুদ জিমি, ওবায়দুল হোসেন জয়, তাসিন আলী, আব্দুল্লাহ, মিলন হোসেন, আমান শরিফ, উক্ক্যহীন রাখাইন, শফিউল আলম শিশির ও রকিবুল হাসান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code