পাঠাও’র সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া, তারই ব্যক্তিগত সহকারী, নাম টাইরেসে ডেভন হাসপিল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

খুনিকে নিউইয়র্ক পুলিশ ধরতে পেরেছে বলে জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।

Manual7 Ad Code

হত্যাকারীর নাম টাইরেস ডেভন হাসপিল (২১) যে ফাহিম সালেহ’র প্রতিষ্ঠিত এডভেঞ্চার ক্যাপিটেলে কাজ করতো। নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, ফাহিম সালেহ’র চীফ অফ স্টাফ হিসেবে কাজ করতো টাইরেস। এডভেঞ্চার ক্যাপিটেল’র সবকিছু দেখভালের সুযোগ নিয়ে টাইরেস প্রতিষ্ঠানটি থেকে প্রায় ১লাখ ডলার সরিয়ে ফেলে যেটি পরে বুঝতে পারেন ফাহিম তবে ব্যাপারটি পুলিশকে না জানিয়ে তাকে সুযোগ দেন সেটি ফিরিয়ে দিতে। আর ঐ সময় থেকেই ফাহিম সালেহ’কে হত্যার পরিকল্পনা করেন ২১ বছর বয়সী টাইরেস ডেভন হাসপিল। সোমবার ফাহিম সালেহ’র সঙ্গে তার অ্যাপার্টমেন্টে ঢুকে প্রথমেই তাকে অচেতন করে মারাত্বক ভাবে ছুরিকাঘাত করে টাইরেস। পরদিন আবারো ঐ ফ্ল্র্যাটে যেয়ে হত্যাকান্ডের সমস্ত আলামত মুছে ফেলতে ফাহিম সালেহ’র শরীরের বিভিন্ন অংশ কেটে তা ব্যাগে ভরে নিয়ে যেতে চেয়েছিলো সে।
কিন্তু কেউ সেই ফ্ল্যাটে এসে পড়ায়, পরিকল্পনা অনুযায়ী কাজ না করেই পালিয়ে যায় হত্যাকারী। সার্ভিলেন্স ভিডিওতে দেখা গেছে সালেহ’র সঙ্গে তারই সাবেক এই কর্মী নিজেকে আড়াল করে লিফটে ওঠে। পুলিশ জানিয়েছে হত্যাকারীর গত কয়েকদিনের কেনাকাটার রেকর্ড যাচাই করে তারা দেখেছে সে একটি ইলেক্ট্রিক করাতও কিনেছিলো কিছুদিন আগে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code