ছাত্রলীগের সম্মেলন ৩রা ডিসেম্বর

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্টঃ আজ শুক্রবার (৪ঠা নভেম্বর) আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ছাত্রলীগের সবশেষ ২৯তম জাতীয় সম্মেলন হয় ২০১৮ সালের ১১ই মে। ওই সম্মেলনের মাধ্যমে সংগঠনটির নেতৃত্বে আসেন রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রব্বানী। হিসাব অনুযায়ী- ২০২০ সালের ১০ই মে বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা।

Manual1 Ad Code

তবে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে একবছর পর শোভন-রব্বানীকে সরিয়ে দেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তারপর জ্যেষ্ঠ্যতার ভিত্তিতে আল নাহিয়ান খান জয়কে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম-সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়।

Manual1 Ad Code

২০২০ সালের ৪ঠা জানুয়ারি তাদের ভারমুক্ত করে দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিন বছরের বেশি সময় তারা ছাত্রলীগের নেতৃত্বে রয়েছেন।

ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আনন্দ মিছিলের প্রস্তুতি নিচ্ছেন সম্মেলনপ্রত্যাশী ও তাদের অনুসারীরা। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে আনন্দ ও উল্লাস প্রকাশ করছেন।

Manual6 Ad Code

ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সোহান খান বলেন, দীর্ঘদিন পর হলেও নতুন সম্মেলনের তারিখ আসায় আমরা আনন্দিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপার প্রতি আমরা কৃতজ্ঞ।

এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন আগামী ২৪শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code