বেনজিনার ইতিহাস

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক: নারীদের বিশ্বকাপে শুধু অংশ নিয়েই অন্যরকম ইতিহাস গড়েছেন মরক্কোর নাওহেইলা বেনজিনা। বৈশ্বিক টুর্নামেন্টে প্রথম নারী খেলোয়াড় হিসেবে হিজাব পরে খেলার নজির সৃষ্টি করেছেন। রবিবার দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয়েছিল মরক্কো।
২০১৪ সালে ধর্মীয় কারণে হিজাব পরে খেলার প্রথম অনুমতি দেয় ফিফা। আগে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় এর ওপর নিষেধাজ্ঞা ছিল।

Manual3 Ad Code

২৫ বছর বয়সী ডিফেন্ডার বেনজিনা মরক্কোতেই ক্লাব ফুটবল খেলেন। রবিবার অ্যাডিলেডে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নেমে ইতিহাসে নাম লেখান তিনি। অবশ্য বেনজিনা বিশ্বকাপের আগেই সোশ্যাল মিডিয়ায় হিজাব পরার বিষয়ে জানিয়েছিলেন। তবে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে মিডিয়ায় এ বিষয়ে কোনও কথা বলেননি। সম্প্রতি আল জাজিরাকে বলেছিলেন এমন মুহূর্ত তার জন্য হবে গর্বের, ‘বিগত কয়েক বছর অনেক কাজ হয়েছে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ এখন সেসবের ইতিবাচক ফল মিলছে। আমরা সর্বোচ্চ পর্যায়ে খেলার আশা রাখি এবং মরক্কানদের সম্মানিত করতে চাই।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code