না ফেরার দেশে কণ্ঠশিল্পী ন্যান্সির বাবা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির বাবা নাঈমুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৫ বছর। বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।

 

Manual8 Ad Code

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ন্যান্সি লিখেছেন, আজ সকাল আনুমানিক সাড়ে ৯ ঘটিকায় আমার বাবা মৃত্যুবরণ করেছেন। উনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

Manual3 Ad Code

পোস্টের সঙ্গে বাবার সঙ্গে স্মৃতিময় বেশ কিছু ছবি শেয়ার করেছেন ন্যান্সি। ছোটবেলায় বাবার কোলে আদুরে ন্যান্সির ছবিও রয়েছে।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

ন্যান্সির বাবা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে খিলক্ষেতে থাকতেন। সেখানেই তিনি আজ সকালে মৃত্যুবরণ করেন। মৃত্যুর খবর পেয়ে ময়মনসিংহ থেকে স্বামী ও সন্তানদের নিয়ে ঢাকায় রওনা হয়েছেন তিনি।

ন্যান্সির বাবা নাঈমুল হক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপঅর্থনিয়ন্ত্রক ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code