বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক:

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির। আজ বৃহস্পতিবার বিকেলে সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজারে এক সুধী সমাবেশে তিনি একথা বলেন।

তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন বলেন, ‘এই বছরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন। তফসিল আশা করি নভেম্বরে ঘোষণা হবে, এই বছরেই তো ঘোষণা হবে। উনাকে এই বছরেই পাবেন ইনশাআল্লাহ। উনি এই নভেম্বর ডিসেম্বরের মধ্যেই আসবেন। উনি প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। উনার সাথে এখন সকলের মতবিনিময় করার আগ্রহ। বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা সবারই জানার আগ্রহ আছে তার কাছ থেকে।

তিনি আরও বলেন, ‘উনি (তারেক রহমান) যেহেতু একটি প্রধান দলের রাজনৈতিক নেতা। স্বাভাবিকভাবে উনাকে ঘিরে একটা সিকিউরিটির ব্যাপার আছে। এটা রাষ্ট্রের দায়িত্ব। ড. ইউনূস সাহেব তো বলেছেন, এখন উনার কাজটাই হবে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচন দেওয়া। আশা করছি, উনি এই ৪/৫ মাসের মধ্যেই দেশে ফিরবেন। আর তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী হবেন।

Manual6 Ad Code

এদিকে একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে হুমায়ুন কবির বলেন, তারেক রহমান দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন এবং একাধিক আসনে প্রার্থী হতে পারেন। তার নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশ নেবে এবং সরকার গঠন করলে তিনিই হবেন প্রধানমন্ত্রী।

বিএনপিকে ঘিরে আন্তর্জাতিক মহলে আগ্রহ বেড়েছে বলেও দাবি করেন হুমায়ুন কবির। তারেক রহমানের নেতৃত্ব, ভাবনা এবং নির্বাচন জয়ের পর তার রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা—এই বিষয়গুলো বিভিন্ন কূটনৈতিক মহলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে বলে জানান তিনি।

Manual2 Ad Code

সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে হুমায়ুন কবিরের সৌজন্য সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাক্ষাৎটি ছিল অত্যন্ত সৌজন্যমূলক। দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, তারেক রহমানের দেশে ফেরার পরিকল্পনা এবং নির্বাচন পরবর্তী সম্ভাব্য সরকার গঠন ইত্যাদি বিষয় উঠে আসে আলোচনায়।’

২০০৭ সালের ১/১১ সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। এরপর ২০০৮ সালে জামিন পেয়ে দেশ ছাড়তে বাধ্য হন এবং যুক্তরাজ্যে আশ্রয় নেন। সেখান থেকেই দীর্ঘ ১৭ বছর যাবৎ দলের রাজনীতি পরিচালনা করছেন তিনি।

Manual3 Ad Code

৫ আগস্টের গণআন্দোলনের পর এক–এগারো এবং আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের হওয়া অধিকাংশ মামলায় খালাস পেয়েছেন তারেক রহমান। এতে করে তার দেশে ফেরার পথ অনেকটাই মসৃণ হয়েছে বলে মনে করছেন দলের নেতাকর্মীরা।

Manual8 Ad Code

তারেক রহমানের দেশে ফেরাকে বিএনপির রাজনৈতিক প্রত্যাবর্তনেরও প্রতীকী ঘোষণা মনে করছেন নেতারা। নির্বাচন সামনে রেখে তার উপস্থিতি দলকে সাংগঠনিকভাবে চাঙা করবে বলে আশা প্রকাশ করছেন তাঁরা।

ডেস্ক: এস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code