যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামীলীগের আনন্দ সমাবেশ।

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

শেখ শফিকুর রহমান, নিউইয়র্ক:

যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নিরঙ্কুশ বিজয়ে সকল বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ উৎসব ও সমাবেশ করেছে।

Manual8 Ad Code

গত রবিবার ( ১৪ জানুয়ারী ) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের শেফ মহল রেস্টুরেন্টে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রওশন বেগম।সাধারন সম্পাদক ফরিদা ইয়াছমিনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা ডাঃ মাসুদুল হাসান।

Manual2 Ad Code

বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহীন আজমল, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি দুরুদ মিয়া রনেল, নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ শফিকুর রহমান।বক্তব্য রাখেন ব্রঙ্কস আওয়ামীলীগের সহসভাপতি কবি আবু তাহের চৌধুরী,বীরমুক্তিযোদ্ধা খোরশেদ আলম বাবলু,মহিলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক সবিতা দাশ, সদস্য উইলী নন্দী,সদস্য প্রিনা নন্দী,সদস্য রাফিজা রাফি, সদস্য ইসরাত জাহান,নুরুল আলম মহিলা বিষয়ক সম্পাদিকা, মিসবাহুল সাকের জ্যুতি, শাহ আনসারী প্রমূখ।

Manual2 Ad Code

Manual3 Ad Code

পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা হয়।প্রথমেই অতিথিরদের নিয়ে বিজয় আনন্দের কেক কাটা হয়।

প্রধান অতিথি দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বিজয়ী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।সেই সাথে প্রধান মন্ত্রীর সার্বিক সাফল্য কামনা করেন।
সবশেষে উপস্থিত সকলকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code