ইউক্রেন যুদ্ধে বদলে গেলো রুশদের জীবন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন ইউক্রেনে আক্রমণ করেন তখন রুশ ভূখণ্ড থেকে যুদ্ধ অনেক দূরে বলে মনে হচ্ছিল। এরপরও কয়েকদিনের মাথায় সংঘাত রুশদের বাসা-বাড়িতে পৌঁছে যায় – অবশ্য তা ক্রুজ ক্ষেপণাস্ত্র ও কামানের গোলা নয়, কিন্তু পশ্চিমা সরকারের পক্ষ থেকে নজিরবিহীন ও অপ্রত্যাশিত ব্যাপক মাত্রায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা।

Manual3 Ad Code

২৪ ফেব্রুয়ারির আক্রমণের তিন মাস পর অনেক সাধারণ রুশ নাগরিক এই নিষেধাজ্ঞার খড়্গ নিজেদের জীবন-জীবিকা ও আবেগের ক্ষেত্রে অনুভব করছেন। একসময় মস্কোর বিশালাকার যেসব বিপনী বিতান পশ্চিমা বিক্রেতাদের দখলে ছিল এখন সেগুলো বন্ধ দোকানের বিস্তৃত ক্ষেত্রে পরিণত হয়েছে। ১৯৯০ দশকে রাশিয়ায় ম্যাকডোনাল্ড’স চালু হওয়া ছিল একটি সাংস্কৃতিক প্রপঞ্চ, সীমিত পছন্দের নাগরিকদের সামনে আধুনিক ও চাকচিক্যময় সুবিধা হাজির করে। সম্প্রতি রাশিয়া থেকে পশ্চিমা ব্র্যান্ডটির চলে যাওয়ার একমাত্র কারণ মস্কোর ইউক্রেনে আক্রমণ। আধুনিক ফার্নিচারের প্রতীকৃতি ইকিয়া তাদের পুরো কার্যক্রম বাতিল করেছে। চাকরি নিয়ে নিরাপত্তাবোধে থাকা লাখো মানুষ মাত্র কয়েকদিনে প্রশ্নবিদ্ধ অবস্থায় পড়ে গেছেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code