গ্রিসে কোনও প্রধানমন্ত্রী নেই: এরদোয়ান

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, তিনি এখন আর প্রতিবেশী দেশ গ্রিসের প্রধানমন্ত্রীকে স্বীকৃতি দেন না। গ্রিক প্রধানমন্ত্রীর সঙ্গে নির্ধারিত বৈঠকে বসতেও অস্বীকৃতি জানিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে। তুর্কি প্রেসিডেন্ট অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র সফরে গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস চেষ্টা করেছেন মার্কিন নির্মিত এফ-১৬ যুদ্ধবিমান তুরস্কের কাছে বিক্রি করা ঠেকাতে।

Manual7 Ad Code

মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের এরদোয়ান বলেন, আমার খাতায় এখন আর মিতসোটাকিস নামে কেউ নেই।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code