মসজিদুল হারামে বাংলাসহ ১০ ভাষায় দেওয়া হবে জুমার খুতবা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট:সৌদি আরবের মক্কা মুকারমায় অবস্থিত মুসলমানদের সবচেয়ে পবিত্র ইবাদতস্থল মসজিদুল হারাম। কাবা শরিফ বেষ্টিত এ মসজিদে জুমার নামাজের খুতবা বাংলাসহ অন্তত ১০টি ভাষায় অনুবাদ করা হয়।

সৌদি প্রেস এজেন্সি সূত্রে জানা যায়, অনূদিত ভাষাগুলো হচ্ছে- উর্দু, ইংরেজি, ফরাসি, ফার্সি, তুর্কি, মালয়, রাশিয়ান, চাইনিজ, বাংলা ও হাউসা।

মসজিদুল হারামের ডেপুটি চিফ আহমাদ আব্দুল আজিজ আল হুমাইদি জানিয়েছেন, ওই ১০ ভাষার অনুবাদ এফএম রেডিও ও ‘মানারাতুল হারামাইন’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে আগ্রহী পাঠকরা শুনতে পারবেন।

Manual8 Ad Code

আল হুমাইদি আরো জানান, উল্লেখিত ভাষাগুলোতে খুতবা অনুবাদের জন্য যেসব লোক নিয়োগ দেওয়া হয়েছে, তারা তাদের ভাষায় দ্রুত ও নির্ভুল অনুবাদে দক্ষ।

Manual7 Ad Code

বিশ্বের জনপ্রিয় এই ১০টি ভাষায় মসজিদুল হারামের খুতবা অনুবাদের কারণে বিশ্বের অসংখ্য মানুষ উপকৃত হচ্ছেন। কারণ, যারা আরবি বোঝেন না, তারা তাৎক্ষণিক সরাসরি অনুবাদ শুনতে পারছেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code