পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী লিজ ট্রাস

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: মাত্র ৪৫ দিনের মাথায় পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। বিতর্কিত ‘মিনি-বাজেট’ নিয়ে চাপের মুখে বৃহস্পতিবার ডাউনিং স্ট্রিটের বাইরে এ ঘোষণা দিয়েছেন তিনি।
এর আগে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান লিজ ট্রাসের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দেন। এরপর থেকে তার পদত্যাগে চাপ সৃষ্টি করেন দলীয় আইনপ্রণেতারা। আইনপ্রণেতারা একমত হয়েছেন আগামী সপ্তাহের মধ্যে নেতৃত্বের নির্বাচন হবে। দলের ১৯২২ কমিটির চেয়ারম্যান স্যার গ্রাহাম ব্রাডির সঙ্গে সাক্ষাৎ করেছেন। উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে যাবেন ট্রাস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code