

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় জনসমাগম স্থানে বন্দুকরীদের গুলিতে নিহত হয়েছেন ৩ জন। স্থানীয় সময় শনিবার রাতে ভিড়ের মধ্যেই এলোপাতাড়ি গুলি চালালে আহত হন অন্তত ১১ জন। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশের পরিদর্শক ডি.এফ পেস। পুলিশের এ কর্মকর্তা স্থানীয় সংবামাধ্যমকে বলেন, গুলির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। বেশ কয়েকজন অস্ত্রধারী এ ঘটনা ঘটিয়েছে। নিহত তিনজনের মধ্যে এক নারী রয়েছেন।