সিলেটে মৎস সপ্তাহের উদ্ধোধনে বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান দেশের মৎস ভান্ডার রক্ষায় সরকার বদ্ধ পরিকর

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট ব্যুারো: মাছে ভাতে বাঙ্গালী বলে একটি কথা আছে আধিকাল থেকে। আর সেই সমৃদ্ধ দেশে মৎস ভান্ডার রক্ষা করা একান্তই প্রয়োজন। মাছের আকাল রোধ করতে পোনা নিধন বন্ধসহ মৎস সম্পদ রক্ষার স্বার্থে সরকার ঘোষিত আইন সকলকে মেনে চলার আহŸান জানিয়ে সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি বলেন মৎস সম্পদ বৃদ্ধির পাশাপাশি মৎস ভান্ডার রক্ষায় সরকার বদ্ধ পরিকর।

জাতীয় মৎস সপ্তাহ ২০২০ এর উদ্ধোধনী উনুষ্ঠানে এসে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

Manual7 Ad Code

‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখি সমৃদ্ধ দেশ গড়ি’ ¯েøাগানকে সামনে রেখে সিলেটে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

Manual2 Ad Code

২২জুলাই বুধবার দুপুরে মৎস্য অধিদপ্তর সিলেট এর উদ্যোগে সুরমা নদীর চাদনীঘাট এলাকায় মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ এর শুভ উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি।

সিলেট জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ এর সার্বিক তত্ত¡াবধানে পোনা অবমুক্তকরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, মৎস্য অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক জিল্লুর রহমান, সিলেট এর জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, মৎস্য অধিদপ্তর সিলেটের সিনিয়র সহকারী পরিচালক মোঃ আহসান হাসিব খান, সিলেট মহানগর আওমীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন, পররাষ্ট্রমন্ত্রী’র ব্যক্তিগত কমকর্তা শফিউল আলম জুয়েল, সাংবাদিক ও কলামিষ্ট আফতাব চৌধুরী প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code