হবিগঞ্জে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন।

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

মনসুর আহমেদ, বিশেষ প্রতিনিধি:- আজ (২৭জুন) সকাল ১১ ঘটিকায় হবিগঞ্জ প্রেসক্লাবের সামনে হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর সদস্য, মাছরাঙা টেলিভিশন এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি চৌধুরী মাসুদ আলী ফরহাদ ও বাংলা নিউজ ২৪ ডট কম এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ বদরুল আলম এর উপর মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন।

Manual5 Ad Code

সংগঠনের সভাপতি দৈনিক সমকাল এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি রাসেল চৌধুরী’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক এশিয়ান টিভির হবিগঞ্জ প্রতিনিধি এস এম সুরুজ আলীর পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো শাবান মিয়া, এডঃ রুহুল হাসান শরীফ, দেশ রূপান্তর এর জেলা প্রতিনিধি শোয়েব চৌধুরী প্রমুখ।

এসময় সাংবাদিক নেতৃবৃন্দরা, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জোর দাবি করেন এবং দুই সাংবাদিকের উপর করা মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এসময় উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, এই মিথ্যা মামলা প্রত্যাহারে তারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন এবং যেকোনো সাংবাদিকদের যেকোনো বিপদে প্রেসক্লাব সহ সকল সাংবাদিকবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানান।

Manual7 Ad Code

উল্লেখ যে, গত ১৫ জুন অহেতুক মিথ্যা হয়রানি ও চাঁদাবাজি অভিযোগ তুলে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন, বানিয়াচং উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।এতে আসামি করা হয়, মাছরাঙা টেলিভিশন এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি চৌধুরী মাসুদ আলী ফরহাদ ও বাংলা নিউজ ২৪ ডট কম এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ বদরুল আলমসহ আরো কয়েকজনকে। মামলাটি তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগে ( সিআইডি) পাঠিয়েছে আদালত ।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code