সোফিয়া কুরেশিকে নিয়ে কুরুচিকর মন্তব্য হাইকোর্টের নির্দেশে মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিচেছ পুলিশ

লেখক: Shiuly
প্রকাশ: ১১ মাস আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual3 Ad Code

কর্নেল সোফিয়া কুরেশি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে গ্রেপ্তারির মুখে মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ। সুপ্রিম কোর্টে ক্ষমা চাইতে গিয়ে ভর্ৎসনার মুখে পড়েন তিনি। মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্ট। বিজয়ের এই মন্তব্য ভয়ানক এবং ক্যানসারের মতো, এমনই পর্যবেক্ষণ ছিল হাইকোর্টের। তার কুকথাকে নর্দমার ভাষার তকমা দিয়েছে আদালত। অবিলম্বে তার বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ দেওয়া হয়।
সম্প্রতি কর্নেল কুরেশিকে নিয়ে মধ্যপ্রদেশের ইন্দোরে রামকুণ্ড গ্রামে আয়োজিত একটি সভায় কদর্য মন্তব্য করেছিলেন মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ। সেখানে তিনি বলেছিলেন , ‘ওরা (সন্ত্রাসবাদী) আমাদের বোনেদের সিঁদুর মুছেছিল। আমরা ওদেরই বোনকে পাঠিয়ে বদলা নিয়েছি। ওদের অবস্থা খারাপ করেছি। ওদের বোনকে পাঠিয়েই ওদের ধ্বংস করে দিয়েছি।’ খবর ডয়েচ ভেলে

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে জঙ্গিরা খুন করে পর্যটকদের। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, ধর্ম পরিচয় জানতে চেয়ে জঙ্গিরা গুলি চালায়। এ কারণে জঙ্গিদের বিরুদ্ধে সামরিক অভিযানের নাম রাখা হয় ‘অপারেশন সিঁদুর’। এর সঙ্গে যুক্ত দক্ষ সেনা আধিকারিক কুরেশিকে সন্ত্রাসবাদীদের বোন হিসেবে চিহ্নিত করেছেন বিজয়। এই আধিকারিকের ধর্ম পরিচয়ের সূত্রেই তিনি এই কদর্য ভাষা ব্যবহার করেন।
ডয়েচ ভেলে জানিয়েছে ,প্রবল চাপের মুখে পড়ে তড়িঘড়ি পিছু হটেন মন্ত্রী। নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন। সুর বদলে বলেন, “আমাদের বোন সোফিয়া জাতি ও ধর্মের উপরে উঠে ভারতের গৌরব বাড়িয়েছেন। তিনি আমাদের নিজের বোনের চেয়েও বেশি সম্মানিত। জাতির প্রতি তার সেবার জন্য আমি তাকে স্যালুট জানাই।” শাহের মন্তব্য সমাজ ও ধর্ম বিশ্বাসকে আঘাত করলে তিনি দশবার ক্ষমা চাইতে প্রস্তুত বলেও ঘোষণা করেন।
এর পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ নেয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। বুধবার রাতে এই মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় মানপুর থানায়।

গ্রেপ্তারি এড়াতে সুপ্রিম কোর্টে দরবার করেন বিজয়। কিন্তু সেখানেও স্বস্তি মেলেনি। বৃহস্পতিবার প্রধান বিচারপতি বিআর গাভাই কঠোর ভাষায় মন্ত্রীর সমালোচনা করেছেন। প্রধান বিচারপতি বলেন, “আপনি কী ধরনের মন্তব্য করেছেন? ন্যূনতম দায়িত্বজ্ঞানের পরিচয় দিতে পারেননি। হাইকোর্টে গিয়ে ক্ষমা চান।”
শীর্ষ আদালতের মতে, বিজয়ের মন্তব্য একেবারেই গ্রহণযোগ্য নয়। প্রধান বিচারপতি মধ্যপ্রদেশের মন্ত্রীকে কোনো স্বস্তি না দিয়ে গ্রেপ্তারি থেকে বাঁচার রক্ষাকবচ দেননি। শুক্রবার মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে।

এ ঘটনায় জাতীয় নারী কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকর কঠোর সমালোচনা করেন। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেত্রী উমা ভারতী সোশ্যাল মিডিয়ায় লেখেন, “বিজয় শাহকে মন্ত্রিপদ থেকে বরখাস্ত এবং তার বিরুদ্ধে এফআইআর- দুটোই দ্রুত হওয়া দরকার। কারণ তিনি দেশবাসীকে লজ্জিত করেছেন।”

Manual4 Ad Code

কংগ্রেস নেতা অধীর চৌধুরী, ভারতীয় সেনার সাবেক কর্নেল পৃথ্বীরঞ্জন দাস

Manual8 Ad Code

নারী আন্দোলনের কর্মী অধ্যাপক শাশ্বতী ঘোষ ডিডাব্লিউকে বলেন, “কোনো একজন মেয়ে মুখপাত্র হয়েছেন, এটাই বহু মানুষের গাত্রদাহের কারণ। যুদ্ধের মতো একটা তথাকথিত পৌরুষের লড়াই বা পুরুষালি ব্যাপারে একটি মেয়েকে দিয়ে বলানো হচ্ছে, এটা অনেকে মেনে নিতে পারছেন না। পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধটা পুরোটাই একটা ইসলামি সন্ত্রাসবাদের বিরুদ্ধে, সেখানে একজন সংখ্যালঘু বা মুসলিম মেয়েকে কেন বেছে নেওয়া হল এজন্য, অনেকেরই প্রশ্নের বড় উৎস। বিজেপি বিধায়ক হয়তো সরাসরি বলে ফেলেছেন, কিন্তু এই ভাবনাটা অনেকের মধ্যেই আছে বলে আমার বিশ্বাস।”
রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক রবীন্দ্রনাথ ভট্টাচার্য ডিডাব্লিউকে বলেন, “এটা বিজেপির ইসলাম বিরোধিতা শুধু নয়, মনুবাদী যে সংস্কৃতি, যার উপর হিন্দুত্ববাদ দাঁড়িয়ে আছে, তার সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত। সোফিয়া কুরেশি আমাদের দেশের মেয়ে, যিনি নিজের যোগ্যতায় এতদূর উপরে উঠেছেন। যে যোগ্যতায় ওঠার ক্ষমতা বিজেপির ওই নেতা বা মন্ত্রীর নেই। তা সত্ত্বেও তিনি এ রকম কদর্য মন্তব্য করলেন, যা থেকে বোঝা যায় যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা সামগ্রিকভাবে বিজেপির সংস্কৃতির সঙ্গে যুক্ত ইসলামের প্রতি ঘৃণা।”
তার বক্তব্য, “এটা মনে রাখতে হবে যে বিজেপি সেনাবাহিনীতে মহিলাদের পার্মানেন্ট কমিশনের অন্তর্ভুক্ত করেনি। সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছিল।”
ডেস্ক জেবি

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • সোফিয়া কুরেশিকে নিয়ে কুরুচিকর মন্তব্য হাইকোর্টের নির্দেশে মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিচেছ পুলিশ
  • Manual1 Ad Code
    Manual7 Ad Code