ভারতকে নাস্তানাবুদ করে ফাইনালে ইংল্যান্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: বড় ম্যাচ, বড় লক্ষ্য, প্রতিপক্ষ শক্তিশালী ভারত- কোনোকিছুই যেন ভয় ধরাতে পারেনি ইংলিশ ওপেনারদের মনে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের মতো মঞ্চে ভারতীয় বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন জস বাটলার ও অ্যালেক্স হেলস। এ দুজনের অপরাজিত ব্যাটে কোনো উইকেট না হারিয়েই ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড।

Manual6 Ad Code

অ্যাডিলেড ওভালে বিশ্বকাপের ২য় সেমিফাইনালে প্রথমে ব্যাট করে ইংলিশদের ১৬৯ রানের চ্যালেঞ্জ দিয়েছিল ভারত। ২৪ বল হাতে রেখে ১০ উইকেটের বিশাল ব্যবধানে সে ম্যাচ জিতে নিয়েছে জস বাটলারের দল।

দাপুটে এ জয়ে তৃতীয়বারের মতো ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটের বিশ্বকাপ ফাইনালে উঠল ইংলিশরা। ফাইনালে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। নিউজিল্যান্ডকে হারিয়ে গতকাল ফাইনালের টিকিট কেটেছে বাবর আজমের দল।

Manual3 Ad Code

২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় আসরে একবার শিরোপা জিতেছিল ইংল্যান্ড। এর ৬ বছর পর ভারত বিশ্বকাপে আবারও শিরোপার মঞ্চে আসে ইয়ন মরগানের দল। তবে কার্লোস ব্রাথওয়েটের ঝড়ে সেবার ক্যারিবিয়দের কাছে শেষ ওভারে হারে ইংলিশরা।

Manual3 Ad Code

অ্যাডিলেডের সেমিফাইনালে আজ টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। অধিনায়কের মান রেখেছেন ইংলিশ পেসাররা। পাওয়ারপ্লেতে ভারতীয় ব্যাটারদের চড়াও হওয়ার কোনো সুযোগ দেননি স্যাম কারান-ক্রিস ওকসরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code