কপিলকে ছুঁলেন বুমরা, ভারতের লিড

লেখক: Rumie
প্রকাশ: ১২ মাস আগে

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক:

Manual1 Ad Code

তিন সেঞ্চুরির পরও ভারত হেডিংলি টেস্টের প্রথম ইনিংসে তুলেছিল ৪৭১ রান। জবাবে এক সেঞ্চুরির সুবাদেই ভারতের স্কারের কাছাকাছি রান তুলেছে ইংল্যান্ড। জাসপ্রিত বুমরার ৫ উইকেটের পরও স্বাগতিকেরা প্রথম ইনিংসে করেছে ৪৬৫। ভারত লিড পেয়েছে ৬ রানের।

Manual1 Ad Code

ইংল্যান্ডের এই স্কোরের ভিত আগের দিন গড়ে দিয়েছিলেন ওলি পোপ। দুই পেসার বুমরা ও প্রসিদ্ধ কৃষ্ণার ধ্বংসযজ্ঞের মধ্যেও আগের দিন সেঞ্চুরি তুলে নেন পোপ। যার সুবাদে ৩ উইকেটে ২০৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল ইংল্যান্ড। আজ তৃতীয় দিনে মাত্র ৬ রান যোগ করে আউট হয়ে যান পোপ। ১৪ চারে ১৩৭ বলে ১০৬ রানের থামেন তিনি।

Manual1 Ad Code

এরপর ব্যাটিংয়ের হাল ধরেন আগের দিন শূন্য রানে অপরাজিত থাকা হ্যারি ব্রুক। দেখে শুনে খেলতে থাকেন তিনি। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম উইকেট জুটিতে বেন স্টোকস (২০), জেমি স্মিথ (৪০) ও ক্রিস ওকসকে (৩৮) নিয়ে ৫১,৭৩ ও ৪৯ রানের জুটি গড়েন এই ব্যাটার। সম্ভাবনা জাগিয়েও স্টোকস, স্মিথ কিংবা ওকস—কেউই বড় ইনিংস খেলতে পারেননি, ছুঁতে পারেননি ফিফটির গণ্ডি। তবে ফিফটির গণ্ডি মাড়িয়ে ব্রুক চলে গিয়েছিলেন সেঞ্চুরির দোড়গোড়ায়। মাত্র ১ রানের জন্য হয়েছেন সেঞ্চুরি বঞ্চিত। প্রসিদ্ধ কৃষ্ণাকে খেলতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ তুলে দিয়েছিলেন। শার্দুল ঠাকুরের তালুবন্দী হওয়ার পর ক্ষোভে-হতাশায় হাতে ব্যাটে ছুঁড়ে ফেলে দেন ব্রুক। তিন যখন আউট হলেন ইংল্যান্ডের স্কোর—৩৯৮!

এরপর আর কোনো উইকেট না হারিয়েই ইংল্যান্ড ৪৫০ রান তুলে ফেললে মনে হয়েছিল, প্রথম ইনিংসে লিডও নিয়ে নিতে পারবে ইংল্যান্ড। কিন্তু তা হতে দেননি কৃষ্ণা ও বুমরা। ৫ রানের ব্যবধানে বুমরাহ ক্রিস ওকস ও জস টাংকে তুলে নিলে ভারতে চেয়ে ৬ রান পেছনে থেকে ইনিংস শেষ করে ইংল্যান্ড। ৮৩ রানে ৫ উইকেট নিয়ে সবচেয়ে সফল বুমরা। এটি তাঁর ইনিংসে ৫ উইকেট নেওয়ার ১৪ তম ঘটনা। যার ১২টিই বিদেশে। তাঁর চেয়ে বিদেশের মাটিতে বেশি ফাইফারের রেকর্ড নেই আর কোনো ভারতীয় বোলারের। তাঁর সমান ১২ ফাইফার রয়েছে কপিল দেবের।

ডেস্ক: আর

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code