নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৬ মাস আগে

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট : নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে গেল বাংলাদেশ। বুধবার প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। মোহাম্মদ মানিকের একমাত্র গোলে বাংলাদেশ পেয়ে যায় ফাইনালের টিকিট। গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় আর ভারতের বিপক্ষে ড্র করে সেমিফাইনালে আসে বাংলাদেশ। গ্রুপ ‘বি’ থেকে গোল ব্যবধানে পিছিয়ে রানার্স-আপ হয়ে শেষ চারে এলেও মাঠের পারফরম্যান্সে যুবারা ছিলেন আত্মবিশ্বাসী। অন্যদিকে নেপাল গ্রুপ ‘এ’ থেকে ৭ পয়েন্ট নিয়ে টেবিল টপার হিসেবে সেমিতে উঠেছিল। কিন্তু সেমিফাইনালে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি তারা।

মালদ্বীপে বেশ ভালো ফুটবল উপহার দিয়ে বাংলাদেশ শিরোপা ধরে রাখার মিশনে আরো একধাপ এগিয়ে গেল। ১ গোলের ব্যবধানে জিতলেও বাংলাদেশের পারফরম্যান্স ছিল চিত্তাকর্ষক, আকর্ষণীয় এবং ধ্রুপদী।  মাঠে নেমে শুরু থেকেই বারুদে ফুটবলে নেপালকে এলোমেলো করে দেয় বাংলাদেশ। আক্রমণের দাপটে নেপাল শুরু থেকে তেমন কিছু করতে পারেনি। বাংলাদেশ গোলের দেখা পায় ১১ মিনিটে। মুর্শেদ আলীর ক্রস থেকে হেডে নেপাল জালে বল পাঠান বাংলাদেশের নাম্বার নাইন মানিক।

পরের মিনিটেই বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ফুটবলার রোনান সুলিভান নেপালের জালে বল পাঠান। বামপ্রান্ত থেকে পাওয়া বলে ডি বক্সের ভেতরে নেপালের ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান সুলিভান। কিন্তু অফসাইডে তা বাতিল হয়ে যায়। এরপরও একাধিক আক্রমণ করে কোচ মার্ক কক্সের দল।

Manual2 Ad Code

গোলের সুযোগও তৈরি হয়েছিল বেশ। তবে লিড বাড়াতে পারেনি। দুইটি সহজ হেড মিস করেন ফরোয়ার্ডরা। নইলে প্রথমার্ধেই বাংলাদেশের গোল অন্তত তিনটি হয়ে যেত। দ্বিতীয়ার্ধে ফিরে আক্রমণ-পাল্টা আক্রমণে ম‌্যাচ জমে উঠলে শেষ পর্যন্ত বাংলাদেশকে হারাতে পারেনি নেপাল। মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের আনন্দ দিয়ে বাংলাদেশ চলে গেল ফাইনালে।

Manual5 Ad Code

এই প্রতিযোগিতায় বাংলাদেশ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। নেপালকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গত আসরে শিরোপার স্বাদ পেয়েছিল বাংলাদেশ। সেই সুখস্মৃতি বুকে ধারণ করে আজ নেপালকে আবার হারাল বাংলাদেশ। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে হবে নিশ্চিত হওয়া যাবে রাতেই। ভারত ও ভূটান কিছুক্ষণ পরই দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code