এসএসসি পরিক্ষায় সিলেট বোর্ডে ৯৬ দশমিক ৭৮ শতাংশ পাশ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual8 Ad Code

মহামারীর সঙ্কটে বিলম্বিত এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার রেকর্ড ৯৬ দশমিক ৭৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

এতে দেখা যায়, এ বছর এসএসসি পরীক্ষায় এ বোর্ডে ১ লাখ ১৯ হাজার ৫৫৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ১ লাখ ১৫ হাজার ৭০০ জন।

সিলেট জেলায় পাসের হার ৯৭ দশমিক ৪২ শতাংশ , মৌলভীবাজারে ৯৬ দশমিক ৭৯ শতাংশ এবং হবিগঞ্জে পাসের ৯৬ দশমিক ৫৫ শতাংশ।

এবার জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৮৩৪ জন শিক্ষার্থী।

Manual8 Ad Code

সিলেট শিক্ষাবোর্ডে এসএসসি ও সমমান পরীক্ষায় ৯১৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠান ১৮৫ টি।

সংশ্লিষ্টরা বলছেন মানবিক বিভাগের শিক্ষার্থীরা ভালো ফলাফল করায় বোর্ডের পাশের হার সর্বোচ্চ হারে বেড়েছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code