সিলেটে এএসপি জুবের আহমদের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সাবেক এএসপি জুবের আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ (মঙ্গলবার)।

Manual3 Ad Code

এ উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

২০১৯ সালের ১১ই আগষ্ট তিনি নগরীর চারাদিঘীরপাড়ে বাসার ছাদে এক মর্মান্তিক দুঘর্টনায় মারা গিয়েছিলেন।

সিলেটের কৃতি সন্তান এএসপি জুবের আহমদ অত্যন্ত স্বনামের সঙ্গে সিলেটের বিভিন্ন থানায় ওসি ও সাব ইন্সপেক্টরের দায়িত্ব পালন করেন। তিনি সিলেটের মদন মোহন কলেজ থেকে শিক্ষাজীবন শেষে পুলিশে যোগ দেন। সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি সর্বশেষ এএসপি পদে কর্মরত ছিলেন।

Manual1 Ad Code

তিনি সিলেটের বিয়ানীবাজার, ওসমানীনগরে দীর্ঘ দিন ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে সিলেট রেঞ্জ পুলিশের বিভিন্ন থানায় সাব-ইন্সপেক্টর হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়া দুই বার মোজাম্বিক ও বসনিয়ায় তিনি জাতিসংঘ মিশনেও যোগদান করেন। সিলেট নগরীর আল-আমিন-৫ বাসার বাসিন্দা জুবের আহমদের গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ধনিউড়ি গ্রামে।

মরহুম জুবের আহমদের বড় ভাই জাকারিয়া আহমদ হারুন জানিয়েছেন- ‘এএসপি জুবের আহমদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরিবারের আলোকিত সদস্য এএসপি জুবেরের মৃত্যুতে এখনো আমরা শোকাহত। বৃদ্ধ পিতা সিলেটের এমসি কলেজের অবসরপ্রাপ্ত একাউন্টেট কাপ্তান মিয়া ছেলের শোকে কাতর। তিনি পরিবারের পক্ষ থেকে সবার কাছে এএসপি জুবের আহমদের রুহের মাগফেরাত কামনায় দোয়া চেয়েছে।’

এদিকে- এএসপি জুবের আহমদের মৃত্যুর পর তার স্ত্রী শামীমা আক্তার তিন ছেলে জামী, মাহি ও তাহসিনকে নিয়ে নিউইয়র্কে বসবাস করছেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code