কমলগঞ্জে কবর থেকে  লাশ চুরির গুজব

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code
আসহাবুজ্জামান শাওন কমলগঞ্জ প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর  ইউনিয়নের পাত্রখোলা কবরস্থান থেকে লাশ চুরির গুজব উঠেছে।
স্হানীয়রা জানায়, সোমবার দিনের যেকোনো এক সময় পুরাতন কবরের বাঁশ ভেঙ্গে একটি গরু কবরের মধ্যে পড়ে যায়। পরে গরুর মালিক দুএকজন কে সাথে নিয়ে গিয়ে কবরের মাটি সরিয়ে গরুটি নিয়ে যায়। মঙ্গলবার (১৫ জুন)  সকালে কবরের মাটি কুঁড়া দেখে  লোকজন ভাবে কবর কুঁড়ে লাশ চুরি করে নিয়েছে কেউ। এ ঘটনায় এলাকায় চাঞ্চ্যল্যের সৃষ্টি হয়েছে। লাশ চুরির গুজবের ঘটনায় পাত্রখোলা চা বাগানের  কবরস্থানে দাফনকৃতের আত্মীয়স্বজনের মধ্যে দুশ্চিন্তা ও লাশ চুরি হয়ে যাওয়ার আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যপারে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন,এরকম খবর আমরা পাইনি। ঘটনাটি গুজব হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code