ধর্ষক অর্জুনকেও গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় করা মামলার আরেক আসামী অর্জুন লস্করকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

Manual7 Ad Code

রবিবার (২৭ সেপ্টেম্বর) হবিগঞ্জের মনতলা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিশ্বস্থ একটি সুত্র সিলেট প্রতিদিনকে তথ্য নিশ্চিত করেছে।

Manual2 Ad Code

 

জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে জেলা ডিবি পুলিশের একটি টিম আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) ভোর পাঁচ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন মনতলা সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করে।

Manual1 Ad Code

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় স্বামী-স্ত্রী এমসি কলেজে বেড়াতে যান। এ সময় কলেজ ক্যাম্পাস থেকে ৫-৬ জন জোরপূর্বক কলেজের ছাত্রাবাসে নিয়ে যায় দম্পতিকে। সেখানে একটি কক্ষে স্বামীকে আটকে রেখে ১৯ বছরের গৃহবধূকে গণধর্ষণ করে তারা।

খবর পেয়ে গৃহবধূকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে শাহপরাণ থানা পুলিশ।

Manual1 Ad Code

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code