শ্রীমঙ্গলে কবুতর খেতে এসে ধরা পড়ল বনবিড়াল

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual4 Ad Code

সংগ্রাম দত্ত

Manual3 Ad Code

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে কবুতর ধরতে এসে ফাঁদে আটকা পড়ে একটি বনবিড়াল।

Manual8 Ad Code

বুধবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে জেলা পরিষদের সদস্য মশিউর রহমান রিপনের বাড়িতে ঘটেছে এই ঘটনা।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, বাড়ির কবুতর ঘরে প্রায়ই শিকার করতে আসে বনবিড়াল। বুধবার বিকেলে ফাঁদে আটকা পড়ে প্রাণীটি। স্থানীয়রা কৌশলে এটিকে আটক করেন এবং দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন-কে খবর দেন।

পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান এবং বনবিড়ালটিকে নিরাপদে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেন।

স্বপন দেব সজল জানান, “এটি একটি পূর্ণবয়স্ক বনবিড়াল। বন কমে যাওয়ায় এরা মানুষের বসতিতে আসছে। তবে প্রাণীটি বিপজ্জনক নয়।”
পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ বলেন, “স্থানীয়রা সচেতনভাবে প্রাণীটি হত্যা না করে উদ্ধার করেছে। এটি বন সংরক্ষণে ইতিবাচক উদাহরণ।”

শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা জানান, চিকিৎসা ও পর্যবেক্ষণের পরে বনবিড়ালটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

Manual7 Ad Code

স্থানীয়দের অভিমত, “প্রথমে ভয় পেলেও পরে বুঝি এটি বিপজ্জনক নয়। সবাই মিলে প্রাণীটিকে বাঁচানোর চেষ্টা করেছি।”

 

Manual7 Ad Code

বাংলাদেশে বনবিড়াল একটি সংরক্ষিত বন্যপ্রাণী। এরা সাধারণত বন, ঝোপঝাড় ও খোলা মাঠে বাস করে। ছোট পাখি, ইঁদুর ও সরীসৃপ এদের প্রধান খাদ্য। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা (IUCN) এই প্রজাতিকে “Least Concern” তালিকায় রেখেছে। তবে বন ধ্বংসের কারণে এদের সংখ্যা কমছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • শ্রীমঙ্গলে কবুতর খেতে এসে ধরা পড়ল বনবিড়াল
  • Manual1 Ad Code
    Manual2 Ad Code