সারাদেশে টানা গত ৩ দিন ১৫ হাজারের বেশি করোনা শনাক্ত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ দেশে টানা তৃতীয় দিনের মতো ১৫ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় ১৫ হাজার ৮০৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

Manual4 Ad Code

গতকাল হস্পতিবার (২৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

Manual2 Ad Code

এর আগে মঙ্গলবার ১৬ হাজার ৬৬ জন রোগী শনাক্ত হয়, যা মহামারির মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। আর বুধবার ১৫ হাজার ৫২৭ জন রোগী শনাক্ত হয়।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৪৭ হাজার ৩৩১ জনে। তাদের মধ্যে মোট ২৮ হাজার ২৮৮ জনের মৃত্যু হয়েছে।

Manual8 Ad Code

উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code