পররাষ্ট্র সচিবের আশা, আইজিপি যুক্তরাষ্ট্রে যেতে পারবেন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: কোনো রকম অসুবিধা না হলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ যুক্তরাষ্ট্রে যেতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
তিনি বলেছেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ কোনো রকম অসুবিধা না হলে আমরা আশা করছি যুক্তরাষ্ট্রে যেতে পারবেন। আর কোনো সমস্যা যদি থাকে তাহলে আমরা আগে জানানোর চেষ্টা করবো। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র সচিব এ কথা বলেন।
পুলিশের মহাপরিদর্শক যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন কি না, এ বিষয়ে আগে থেকে জানার চেষ্টা করবেন কি না। এমন প্রশ্নের উত্তরে সচিব বলেন, এ বিষয়ে আমরা এখনো যোগাযোগ করি নাই। তবে সামনের দিনগুলোতে যোগাযোগ করবো।
যুক্তরাষ্ট্র যাদের নিষেধাজ্ঞা দেয়, তারা জাতিসংঘের আমন্ত্রণে কোনো অনুষ্ঠানে যোগদান করতে পারেন কি না, এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র সচিব বলেন, এ রকম একটি জেন্টলম্যান বা কনভেশন আছে জাতিসংঘের মিটিংয়ে যেতে গেলে। তবে আমরা অতীতে এই নিয়মের ব্যতিক্রমও দেখেছি। তবে এটা না হওয়া পর্যন্ত আগে থেকে বলা মুশকিল। মাসুদ বিন মোমেন বলেন, যেহেতু জিও হয়েছে, তার (আইজিপি) যাওয়ার পরিকল্পনা রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code