সন্ত্রাসী ধরতে গিয়ে উল্টো খুন ভারতের ৮ পুলিশ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ভারতের উত্তর প্রদেশের কুখ্যাত এক সন্ত্রাসীকে গ্রেফতার করতে অভিযান পরিচালনার সময় উল্টো ৮ পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার এ ঘটনা ঘটে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। খবরে বলা হয়, কুখ্যাত এক আসামিকে ধরতে অভিযানে যায় উত্তর প্রদেশের পুলিশের সদস্যরা। এসময় ওই সন্ত্রাসী এবং তার সহযোগীরা গুলি ছোড়ে। এতে ৮ পুলিশ সদস্যের মৃত্যু হয়। তাদের মধ্যে একজন ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট দেবেন্দ্র কুমার মিশ্রা। নিহত বাকি সাতজনের মধ্যে তিনজন সাব ইনস্পেক্টর এবং চারজন কনস্টেবল। এদিকে পুলিশের গুলিতে ওই সন্ত্রাসী দলের দুই সদস্যও নিহত হয়েছে। যেখানে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে সেটি উত্তর প্রদেশের রাজধানী লখনৌ থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত। বিকাশ দুবে নামে ওই সন্ত্রাসীকে গ্রেফতারে তিনটি পুলিশ স্টেশন থেকে পুলিশ সদস্যরা অভিযানে যান। রাজনৈতিক মদদপুষ্ট এ সন্ত্রাসীর বিরুদ্ধে ৬০টির মতো অভিযোগ রয়েছে। সম্প্রতি একটি হত্যাকাণ্ডে তার নাম আসার পর এ অভিযান চালানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code