প্রয়োজনে ভারতের ওপর নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্হা কেনা নিয়ে ভারতকে আবার প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি রুশ প্রশাসনের কাছ থেকে এস-৪০০ নামে ঐ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। যাতে প্রথম থেকেই আপত্তি রয়েছে আমেরিকার। বাইডেন প্রশাসনের আপত্তি থাকলেও নয়াদিল্লি বিষয়টি নিয়ে পিছু হটতে চায়নি।

Manual1 Ad Code

শুক্রবার হোয়াইট হাউজে এক সাংবাদিক সম্মেলনে আমেরিকান পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইসকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। এর প্রতিক্রিয়ায় নেড প্রাইস বলেছেন, রাশিয়া আসলে এভাবে গোটা এলাকার স্হিতিশীলতা নষ্ট করছে।

Manual2 Ad Code

এর পরেই প্রাইস বলেন, তারা আপাতত ভারতের ওপরে ‘কাটসা’ (কাউন্টারিং আমেরিকাজ অ্যাডভারসারিজ থ্র‚ স্যাংশনস অ্যাক্ট) নিষেধাজ্ঞা জারি করার কথা ভাবছেন না। তবে প্রয়োজনে ভারতের ওপরে এই নিষেধাজ্ঞা চাপানো হলেও হতে পারে বলে ইঙ্গিত দিয়ে রেখেছেন প্রাইস। তিনি বলেছেন, শুধু ভারতই নয়, আমরা বিশ্বের প্রতিটি দেশকেই বলছি, রাশিয়ার থেকে সমরাস্ত্র কেনা থেকে বিরত থাকুন। যাতে বড় নিষেধাজ্ঞা এড়ানো যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code