প্রবাসীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পররাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

লেখক: Nopur
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

মুহাম্মদ সালেহ আহমদ, লন্ডন :

Manual4 Ad Code

প্রবাসী হয়রানি বন্ধ ও দেশে প্রবাসীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পররাষ্ট্রমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীরা।

Manual2 Ad Code

সোমবার সকালে ওয়েস্ট লন্ডনের গস্টার্স মিলিনিয়াম হোটেলে বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী ড.এ.কে. আব্দুল মোমেনের সাথে তার হোটেল কক্ষে সাক্ষাৎ করে প্রবাসীদের সসম্যা সংবলিত একটি স্মারকলিপি পররাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন প্রবাসী নেতৃবৃন্দ।
 ‘আমরা সিলেট বাসীর’’ পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রীর সাথে ঘণ্টাব্যাপী বৈঠকে প্রবাসী নেতারা প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
 প্রবাসী নেতারা বলেন, রাজধানী ঢাকাসহ দেশের সর্বত্র একটি ভূমি খেকো চক্র গড়ে উঠেছে, এই চক্রটি বিভিন্ন ধরনের জালিয়াতির মাধ্যমে প্রবাসীদের অবর্তমানে প্রবাসীদের সম্পদ আত্মসাৎ করায় লিপ্ত। অনেকেই সময়মত দেশে যেতে পারছেন না বা গেলেও সময় সল্পতা ও লালফিতার দৌরাত্মের কারণে বিফল হয়েই বিদেশ ফিরতে বাধ্য হন। এছাড়া রয়েছে ঘুষ দুর্নীতি এবং স্থানীয় দালাল চক্রের দৌরাত্ম্য।
পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের আশ্বস্ত করে বলেন, এমন অনেক বিষয় সম্পর্কে তিনি নিজে ওয়াকিবহাল রযেছেন, প্রবাসীরা যাতে দ্রুততম সময়ের ভেতর এর প্রতিকার পান ব্যবস্থা নেবেন। প্রযোজনে আইনের সংস্কার করতে আইন মন্ত্রীকে বলবেন। তাৎক্ষণিকভাবে পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের সামনেই বিষয়টি আইনমন্ত্রীকে জানিয়ে দেন।  তিনি বলেন, দেশে ফিরে দ্রুত ব্যবস্তা নেবেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসীদের ব্যাপারে খুবই আন্তরিক। বৈঠকে প্রবাসীদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাংবাদিক মতিয়ার চৌধুরী, মানবাধিকার নেতা আনসার আহমেদ উল্লাহ, সাবেক কাউন্সিলার নূরুদ্দিন আহমদ, বিশ্ববাংলা ফাউন্ডেশনের চেয়ার শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, ড. আনিছুর রহমান আনিছ, যুবনেতা জামাল আহমদ খান, লন্ডনস্থ বাংলাদেশে মিশনের মিনিস্টার প্রেস আশিকুন নবী চৌধুরী , কয়েস চৌধুরী প্রমুখ ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code