ওমিক্রনের ‘গুপ্ত’ ধরনের সন্ধান পাওয়া গেলো

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের ‘গুপ্ত’ একটি সংস্করণ পাওয়ার দাবি করেছেন বিজ্ঞানীরা। এটি দ্রুত ছড়াতে সক্ষম ও সহজে এর শনাক্ত করা সম্ভব হয় না। এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, ওমিক্রনের সঙ্গে গুপ্ত সংস্করণটির অনেকগুলো মিউটেশনের মিল রয়েছে। কিন্তু এর নির্দিষ্ট জেনেটিক পরির্তনের অভাব আছে।

Manual3 Ad Code

এই নতুন সংস্করণটি এখন পর্যন্ত গতানুগতিক সব পরীক্ষায় করোনাভাইরাস হিসেবে চিহ্নিত হয়েছে। জিনোম সিকোয়েন্সের পরীক্ষাতে ওমিক্রনের লুকায়িত সংস্করণ হিসেবে চিহ্নিত হতে পারে এটি। তবে যেসব প্রচলিত পিসিআর টেস্টে দ্রুত শনাক্ত হয় তাতে এই সম্ভাব্য ধরনটি চিহ্নিত হচ্ছে না।

Manual4 Ad Code

মঙ্গলবার (৭ ডিসেম্বর) যুক্তরাজ্যের মন্ত্রিসভার বৈঠকে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ওমিক্রন ভ্যারিয়েন্টকে যতটা সংক্রমণ ভাবা হচ্ছে তার চেয়েও বেশি। সরকারের শীর্ষ বৈজ্ঞানিক উপদেষ্টা প্যাট্রিক ভ্যালেন্স এবং ইংল্যান্ডের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ক্রিস হুইটি বৈঠকে অংশ নেন। এসময় বরিস বলেন, প্রাথমিক ধারণা অনুযায়ী বিদ্যমান ওমিক্রন ভ্যারিয়েন্ট ডেল্টার চেয়ে অধিক সংক্রমণেযাগ্য।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code