জার্মানির গ্যোথে ইনস্টিটিউটের শাখা বন্ধ করবে রাশিয়া

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: বার্লিনে রাশিয়ার পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি সাংস্কৃতিক কেন্দ্র বন্ধের নির্দেশ দেওয়ার প্রতিক্রিয়া হিসেবে রাশিয়ায় জার্মানির অলাভজনক সাংস্কৃতিক প্রতিষ্ঠান গ্যোথে ইনস্টিটিউটের একাধিক শাখা বন্ধ করে দেওয়া হবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। লাভরভের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা তাস জানায়, তিনি বলেন, ‘জার্মানদের এখানে গ্যোটে ইনস্টিটিউটের কয়েকটি শাখা রয়েছে, সেগুলো অবশ্যই বন্ধ করে দেওয়া হবে। কারণ ওখানে আমাদের সাংস্কৃতিক কেন্দ্রটি জোর করে সরিয়ে দেওয়া হয়েছে।’ মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code